© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন চমক : যে উপায়ে মুহুর্তেই ধ্বংস হবে করোনাভাইরাস!

শেয়ার করুন:
নতুন চমক : যে উপায়ে মুহুর্তেই ধ্বংস হবে করোনাভাইরাস!
international-desk
১১:০৬ এএম | ০৮ আগস্ট, ২০২০

করোনা ভাইরাস নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। বিজ্ঞানীরা সকালে এক কথা বলছেন, তো বিকালে ভিন্ন। এছাড়া চাঞ্চল্যকর নানা তথ্য দিয়ে আলোচনায় থাকতে চাইছেন অনেকে গবেষক। তবে সব গবেষকের কথায় যে কথার কথা বা অনুমান নির্ভর ও ব্যর্থ তা কিন্তু নয়। করোনাভাইরাসের গতিপ্রকৃতি, ধরণ, বিস্তাররীতি নিয়ে গবেষকদের অনেক তত্বই আজ প্রতিষ্ঠিত।

এসবের ধারাবাহিকতায় এবার রাশিয়ার বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা করোনাভাইরাসের একটি ‘বিশেষ দুর্বলতা’ খুঁজে পেয়েছেন।

রুশ গণমাধ্যম স্পুটনিক নিউজ জানিয়েছে, সাইবেরিয়ার নভোসাবিরস্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজির বিজ্ঞানীরা বলছেন, শুধুমাত্র পানি দিয়ে করোনাভাইরাসের বৃদ্ধি ঠেকানো সম্ভব।

স্পুটনি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একদল গবেষক দেখেছেন, প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা পানির সংস্পর্শে এসে করোনাভাইরাসের প্রায় ৯০ শতাংশ উপাদান নষ্ট হয়ে যায়।

এছাড়া পরবর্তি ৭২ ঘণ্টায় প্রায় ৯৯ দশমিক ৯ শতাংশ করোনার উপাদান ধ্বংস হয়ে যায়। বিজ্ঞানীরা আরও দাবি করেছেন, ফুটন্ত পানির সংস্পর্শে এসে করোনা মুহুর্তেই মারা যায়।

এদিকে গবেষণায় আরও দেখা গেছে, নোনা জলে করোনাভাইরাস বংশ বৃদ্ধি করতে পারে না। তবে কিছুক্ষণ সক্রিয় থাকতে পারে। সে সময় পানির তাপমাত্রার ওপর নির্ভর করে ভাইরাসের জীবনকাল।

পানিতে করোনাভাইরাসের জীবনচক্র নিয়ে রাশিয়ার গবেষকদের দেয়া এই চমকপ্রদ তথ্য সম্প্রতি প্রকাশ্যে এনেছে রাশিয়ার ভোক্তা সুরক্ষায় নিয়োজিত সংস্থা রসপোত্রেবনাদজোর।

করোনা নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশের পাশাপাশি বিশ্বে প্রথম করোনাভাইরাসের শতভাগ সফল টিকা আবিষ্কারের দাবিও করেছে রাশিয়া।

জুলাইয়ে প্রথম এই টিকার কথা জানানোর পর আগস্টে এসে এর সফলতা দাবি করছে পুতিনের দেশ। স্পুটনিক নিউজ জানিয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে রাশিয়ার সাধারণ মানুষের মধ্যে এই টিকা প্রয়োগ করা হবে। এছাড়া ২০২১ সালেই লাখ লাখ ডোজ টিকা তৈরির প্রস্তুতি সম্পন্ন করেছে রাশিয়া।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন