© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান জামায়াত আমির

শেয়ার করুন:
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২১ পিএম | ১৩ জুন, ২০২৬
বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এ কথা লিখেন।


তিনি ওই পোস্টে বলেন, বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে হাইকমিশনার কী বোঝাতে চেয়েছেন, তা তার কাছ থেকে স্পষ্টভাবে জেনে নেয়া উচিত।

জামায়াত আমির বলেন, “ভারত যেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই তার বক্তব্যের ব্যাখ্যা স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।”
 
তিনি আরও বলেন, সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে জনগণের সামনে বিষয়টি পরিষ্কার করা উচিত। যদি বক্তব্যটির মাধ্যমে আক্ষরিক অর্থে দুই দেশের একীভূত হওয়ার কোনো ইঙ্গিত দেয়া হয়ে থাকে, তাহলে তা গ্রহণযোগ্য নয় এবং নিন্দনীয়।
 
ডা. শফিকুর রহমানের মতে, দুই দেশের পারস্পরিক সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনও ধরনের অস্পষ্টতা থাকা উচিত নয়। তাই বিষয়টির দ্রুত ও স্পষ্ট সুরাহা প্রয়োজন।

এসএন 

মন্তব্য করুন