© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘ সময় পর একসঙ্গে পূর্ণিমা-শাকিব

শেয়ার করুন:
দীর্ঘ  সময় পর একসঙ্গে পূর্ণিমা-শাকিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৯ পিএম | ১৩ জুন, ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চিত্রনায়িকা পূর্ণিমা ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন একটি ভিডিও। ভাইরাল ওই ভিডিওতে দীর্ঘ সময় পর এক ফ্রেমে এ দুই তারকাকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

শনিবার (১৩ জুন) বৃষ্টিভেজা দুপুরে রাজধানীর চ্যানেল আইয়ের স্টুডিওতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেন শাকিব। সেখানেই আকস্মিক পূর্ণিমার সঙ্গে মুখোমুখি হন নায়ক।

দীর্ঘ সময় পর দেখা হওয়ায় এ দুই তারকা একে অপরকে জড়িয়ে ধরেন এবং মেতে ওঠেন পুরোনো দিনের নানা স্মৃতিকথা ও আনন্দঘন খোশগল্পে।

এ সময় শাকিব প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘শাকিবকে আমি যা দেখেছি, তার থেকে তো ও এখন অনেক ছোট হয়ে গেছে। আরও বেশি ছোট। আর তার যতগুলো ছবি আছে সেগুলো কিন্তু আমি দেখছি। ‘তুফান’ দেখেছি আমি পুরোটাই, আর বাকিগুলো সব দেখেছি।’
 


আফসোস করে নায়িকা আরও বলেন, ‘ওই শাকিব আর এই শাকিব আকাশ-পাতাল পার্থক্য। আমার আফসোস, এই শাকিবকে যদি তখন আমার কাজের সময় পেতাম।’

ঢালিউডে শাকিব খান ও পূর্ণিমা জুটি বেশ কিছু কালজয়ী ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে দর্শকদের। তাদের অভিনীত ‘আই লাভ ইউ’, ‘মা আমার স্বর্গ’, ‘তুমি কত সুন্দর’র মতো সিনেমাগুলো আজও দর্শকের হৃদয়ে গেঁথে আছে।

এসএ/টিকে
 

মন্তব্য করুন