© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে ইইউর সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী

শেয়ার করুন:
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে ইইউর সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৮ পিএম | ১৫ জুন, ২০২৬
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এসময় মন্ত্রী এ সহযোগিতা চান।

মন্ত্রী বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতার জন্য ইউনিয়নের প্রতি ধন্যবাদ জানান। বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তনে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রত্যাশা করেন।

এসময় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রদূত। দুর্যোগ পূর্বকালীন প্রস্তুতি, দুর্যোগকালীন ত্রাণ তৎপরতা এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করেন।

ভূমিকম্পের উদ্ধার অভিযান, আরলি ওয়ার্নিং সিস্টেম, রেসকিউ সেন্টার এসব বিষয়ে বাংলাদেশকে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন।

আরআই/টিকে

মন্তব্য করুন