দীর্ঘ বিরতি পর ছোটপর্দায় ফিরছেন দেবচন্দ্রিমা
ছবি: সংগৃহীত
০৪:৩১ পিএম | ১৫ জুন, ২০২৬
বেশ কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে থাকার পর অবশেষে বিরতি কাটিয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। ওটিটি এবং নিজস্ব ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার পর আবারও টেলিভিশনের পর্দায় দেখা যাবে তাকে।
একটি হিন্দি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। টেলিভিশন দুনিয়ার অত্যন্ত চেনা মুখ দেবচন্দ্রিমা বাংলা ও হিন্দি- উভয় মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। ‘ফিতুর’ নামের একটি নতুন হিন্দি ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যেতে পারে তাকে। প্রজেক্টটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনো এর নায়ক চূড়ান্ত হয়নি।

সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাস থেকে এই ধারাবাহিকের শ্যুটিং শুরু হওয়ার কথা। তবে নতুন এই কাজ নিয়ে দেবচন্দ্রিমা নিজে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেননি।
এর আগে হিন্দি ধারাবাহিক ‘সুহাগান চুড়েল’-এ নিয়া শর্মা, আরাধ্য শর্মা ও জইন ইবাদ খানের মতো তারকাদের সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
সূত্র : আজতক বাংলা
এসএ/এসএন