© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের পর প্রথমবার একসঙ্গে লাল গালিচায় টম-জেন্ডায়া

শেয়ার করুন:
বিয়ের পর প্রথমবার একসঙ্গে লাল গালিচায় টম-জেন্ডায়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১০ পিএম | ১৫ জুন, ২০২৬
সাম্প্রতিক বছরগুলোতে হলিউডের অন্যতম আলোচিত জুটি টম হল্যান্ড ও জেন্ডায়া। ‘স্পাইডার-ম্যান’ জুটির প্রেম পর্দা থেকে বাস্তব জীবনেও বয়ে এসেছে। দুজনে সেরেছেন বিয়েও। আর বিয়ের পর প্রথমবার একসঙ্গে লাল গালিচায় হাজির হলেন আজ।

স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির বিশেষ অনুষ্ঠান। সেখানকার লাল গালিচায় একসঙ্গে হাতে হাত রেখে, একে-অপরকে জড়িয়ে উপস্থিত হন টম-জেন্ডায়া। দুজনের মুখে ছিল প্রেমময় হাসি।

২৯ বছর বয়সী জেন্ডায়ার পরনে ছিল স্ট্র্যাপলেস কালো গাউন। কালো পাম্পস জুতার সঙ্গে ছোট চুল পেছনে আঁচড়ে স্টাইল সম্পূর্ণ করেছিলেন তিনি। তবে নজর কেড়েছে তার হাতের আংটি। হীরার ওই আংটি নাকি বাগদানের সময় টমের কাছ থেকে পেয়েছিলেন। অন্যদিকে ৩০ বছর বয়সী হল্যান্ড সেজেছেন কালো স্যুট ও লাল কলারযুক্ত শার্টে।



হলিউডভিত্তিক সংবাদমাধ্যমগুলো বলছে, দীর্ঘ ৫ বছর পর কোনো লাল গালিচায় একসঙ্গে উপস্থিত হলেন টম ও জেন্ডায়া। এর আগে সর্বশেষ তাদের লাল গালিচায় দেখা গিয়েছিল ২০২১ সালে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর প্রিমিয়ারে।

তারও পাঁচ বছর আগে শুরু হয় টম-জেন্ডায়ার মনের লেনাদেনা। শোনা যায়, ২০১৬-তে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এ কাজ করতে গিয়ে পরষ্পরের কাছাকাছি আসেন তারা। সে সম্পর্ক পূর্ণতা পেয়েছে এ বছরের ফেব্রুয়ারিতে। বাগদানের গুঞ্জন শোনা যায়। অতঃপর মার্চে জেন্ডায়ার হেয়ার স্টাইলিস্ট ল রোচ জানান, তারা বিয়ে করে ফেলেছেন। যদিও এপ্রিলে জেন্ডায়া এক সাক্ষাৎকারে জানান, বিয়ে নিয়ে তিনি কোনো কথা বলতে চান না। ব্যক্তিগত কিছু বিষয় নিজের কাছেই গোপন রাখতে চান অভিনেত্রী।

উল্লেখ্য, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বজুড়ে মুক্তি পাবে ৩১ জুলাই।

এসএ/এসএন

মন্তব্য করুন