© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের সদিচ্ছা যাচাই করতেই সমঝোতা স্মারকে সম্মতি: পেজেশকিয়ান

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সদিচ্ছা যাচাই করতেই সমঝোতা স্মারকে সম্মতি: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ এএম | ১৬ জুন, ২০২৬
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র সত্যিই ইরানের অধিকারকে সম্মান করতে প্রস্তুত কি না, তা বাস্তবে পরীক্ষা করতেই তেহরান সমঝোতা স্মারকে (এমওইউ) সম্মতি দিয়েছে। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, দীর্ঘ ও নিবিড় আলোচনার পর দেশটির পার্লামেন্টের (মাজলিস) প্রায় সব সদস্য সমঝোতা স্মারকের খসড়াকে সমর্থন করেছেন।

পেজেশকিয়ান বলেন, ইরানের জাতীয় স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ধারা যুক্ত করতে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, কয়েক মাসের সংলাপ ও ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফল হিসেবে এই সমঝোতা স্মারক এসেছে। এটি যুদ্ধ বন্ধ এবং আলোচনার নতুন পথ খুলে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইরানের প্রেসিডেন্ট জানান, দেশটি সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। সমঝোতা স্মারকের সব শর্ত বাস্তবায়িত হলে এটি দেশের জন্য গৌরবের দলিল হিসেবে বিবেচিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এমআর/টিএ  


মন্তব্য করুন