© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোনো বাধা ছাড়াই ওমান উপসাগর অতিক্রম করল ইরানি তেলবাহী জাহাজ

শেয়ার করুন:
কোনো বাধা ছাড়াই ওমান উপসাগর অতিক্রম করল ইরানি তেলবাহী জাহাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৭ এএম | ১৬ জুন, ২০২৬
ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ রেখা কোনো রকম বাধার ছাড়াই অতিক্রম করেছে বেশ কয়েকটি ইরানি জাহাজ। খবর আনাদোলুর।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি সোমবার জানায়, একাধিক ইরানি জাহাজ অবরোধ এলাকা অতিক্রম করে নির্বিঘ্নে তাদের গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রেখেছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক জলসীমা থেকে ইরানের বন্দরের দিকে যাওয়া একটি বড় তেলবাহী জাহাজ (ভিএলসিসি) অবরোধ রেখা পার হয়ে নিরাপদে অগ্রসর হয়েছে।

আইআরআইবি আরও জানায়, পশুখাদ্য বহনকারী একটি কার্গো জাহাজও ওই এলাকা অতিক্রম করে ইরানের দিকে রওনা হয়েছে। একই সঙ্গে ইরানি তেলবোঝাই আরেকটি ট্যাংকার ওমান উপসাগর পেরিয়ে তার রপ্তানি গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রেখেছে।

অন্যদিকে, তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তিনটি ইরানি তেলবাহী ট্যাংকার এবং প্রয়োজনীয় পণ্যবাহী দুটি কার্গো জাহাজ কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ রেখা অতিক্রম করেছে।

তবে ইরানি গণমাধ্যমের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

এমআর/টিকে  

মন্তব্য করুন