© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোল্ড লুকে নেটদুনিয়ায় আগুন ঝড়ালেন অভিনেত্রী 'স্নিগ্ধ' নবনীতা

শেয়ার করুন:
বোল্ড লুকে নেটদুনিয়ায় আগুন ঝড়ালেন অভিনেত্রী 'স্নিগ্ধ' নবনীতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৫ পিএম | ১৬ জুন, ২০২৬
বাংলা টেলিভিশনের পর্দার পরিচিত মুখ নবনীতা দাস। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে আপাতত দূরে থাকলেও, অভিনেত্রীর প্রতিটি পদক্ষেপ নিয়ে উৎসাহের শেষ নেই অনুরাগীদের। অভিনয়ের বাইরে বর্তমানে সোশ্যাল মিডিয়াতেই নিজের মতো করে সময় কাটাচ্ছেন নবনীতা। তবে সম্প্রতি তাঁর একটি ফটোশুট নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।



ধারাবাহিকের স্নিগ্ধ চরিত্র থেকে বেরিয়ে এসে একেবারে 'বোল্ড' অবতারে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে তোলা নবনীতার সাম্প্রতিক ছবিগুলো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলোতে দেখা যাচ্ছে, দুধ সাদা বিছানায় চাদরে মোড়া শরীরে মোহময়ী লুকে ধরা দিয়েছেন নবনীতা। কখনও উন্মুক্ত পিঠ, আবার কখনও ফুল দিয়ে শরীর ঢেকে সাহসের পরিচয় দিয়েছেন তিনি।

নেটপাড়ায় এই ছবিগুলো ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিনেত্রীর এই সাহসী ও স্বাধীনচেতা অবতার অনেকেই যেমন পছন্দ করেছেন, তেমনই একাংশের নেটিজেনদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে বিতর্ককে পাশে সরিয়ে নিজের ছন্দেই ভাসছেন বঙ্গললনা।



প্রসঙ্গত, অভিনেতা জীতু কামালের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে বারবার চর্চায় উঠে এসেছেন নবনীতা। প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নজির গড়েও তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। তবে মুম্বইয়ের এই সফর কি নিছকই ব্যক্তিগত অবসরযাপন, নাকি নতুন কোনো প্রোজেক্টের প্রস্তুতি? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তাঁর ভক্তদের মনে।

এসএন 

মন্তব্য করুন