আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত
০৯:১৯ পিএম | ১৬ জুন, ২০২৬
যশোরের কেশবপুরে এক আর্জেন্টিনা সমর্থককে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে ব্রাজিলের জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) অহিদুর রহমান অন্তু নামের আর্জেন্টিনার সমর্থক থানায় এ অভিযোগ দেন। তিনি উপজেলার নতুন মূলগ্রামের বাসিন্দা।
অহিদুর রহমান অন্তু থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেন, আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে একজন আর্জেন্টিনার নিবেদিত সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ব্যক্তি আমাকে ব্রাজিলের সমর্থক প্রমাণের উদ্দেশ্যে এআই মাধ্যমে ব্রাজিলের জার্সি পরিয়ে নানান ধরনের ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
যা একজন নিবেদিত আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমার জন্য এটি মানহানিকর। বিষয়টি আমার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। আমি আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন সাংবাদিকদের বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান।
টিজে/এসএন