তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
ছবি: সংগৃহীত
০১:০৫ পিএম | ১৭ জুন, ২০২৬
২০১৯ সালে মুন্সিগঞ্জে সাহাদাত হোসেন শ্যামলকে টহল পুলিশের গুলি করার ঘটনায় তাকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সাহাদাত হোসেন শ্যামলকে আপাতত ২ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান।
২০১৯ সালে মুন্সিগঞ্জে সাহাদাত হোসেন শ্যামলকে টহল পুলিশের গুলি করার ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করে আইন ও সালিশ কেন্দ্র।
২০১৯ সালের ১৭ এপ্রিল বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে রিট করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মুন্সীগঞ্জের ঢাকা-নবাবগঞ্জ সড়কের কামারকান্দা এলাকায় পুলিশের চেকপোস্টে সাহাদাত হোসেন শ্যামল (২০) নামে এক তরুণের পায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ওই তরুণ ও তার বন্ধুদের অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই শ্যামলের পায়ে পুলিশ গুলি করে। পুলিশের পক্ষ থেকে বলা হয় এটি ছিল ‘অনিচ্ছাকৃত’; এর জন্য ‘সরি’ও বলা হয়।
এসএন