© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চুক্তির শর্তে সন্তুষ্ট না হলে ইরানে আবারও হামলা শুরু হতে পারে: ট্রাম্প

শেয়ার করুন:
চুক্তির শর্তে সন্তুষ্ট না হলে ইরানে আবারও হামলা শুরু হতে পারে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২০ পিএম | ১৭ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তি এখনো চূড়ান্ত নয়। তিনি সতর্ক করে বলেছেন, চুক্তির শর্তে সন্তুষ্ট না হলে বা ইরান আচরণ ঠিক না করলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে বোমা হামলা শুরু করতে পারে। খবর রয়টার্সের। 

বুধবার (১৭ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, এটি একটি সমঝোতা স্মারক। যদি এটি আমার পছন্দ না হয়, তাহলে আমরা আবার তাদের ওপর গুলি চালাব। যদি আমার ভালো না লাগে ও যদি তারা আচরণ ঠিক না করে, তাহলে আমরা আবারও তাদের ওপর সরাসরি বোমা হামলা শুরু করব।

তিনি আরও বলেন, এই সমঝোতা স্মারকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে তুলে নেওয়ার কোনো বিষয় নেই।

তবে নিজের প্রশাসনের আলোচনার মাধ্যমে অর্জিত এই কাঠামোগত চুক্তির প্রশংসা করে তিনি বলেন, এটি খুবই শক্তিশালী একটি চুক্তি। এর ভেতরে কী আছে, তা কেউ জানে না, তবে বেশিরভাগ মানুষ এতে সন্তুষ্ট বলে মনে হচ্ছে। এছাড়া, চুক্তিটি বৈশ্বিক বাজারের জন্য ইতিবাচক হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এসকে/টিকে

মন্তব্য করুন