© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেলা-উপজেলায় হবে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:
জেলা-উপজেলায় হবে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৭ পিএম | ১৭ জুন, ২০২৬
দেশের প্রতিটি জেলা হাসপাতাল এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে। যার টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৭ জুন) রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। হাসপাতালে পৌঁছে স্বাস্থ্যমন্ত্রী প্রায় দেড় ঘণ্টা ধরে বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও সেবার মান পর্যবেক্ষণ করেন।

পর্যবেক্ষণ শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা হাসপাতাল এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। যাতে স্বল্প খরচে রোগীরা নিজ এলাকার কাছেই সেবা নিতে পারেন। এছাড়াও হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, মর্গে ফ্রিজার স্থাপনসহ সামগ্রিক সেবার মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

হাসপাতালের চিকিৎসক সংকট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে প্রয়োজনীয় নিয়োগ ও প্রশিক্ষণের ঘাটতি ছিল। এই সংকট কাটাতে বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে। 

এছাড়াও মানুষ যাতে নিজ এলাকার কাছেই স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারে, সে লক্ষ্যে কাজ করছে সরকার বলেও জানান তিনি। 

এমআই/টিএ 


মন্তব্য করুন