© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৪ এএম | ১৮ জুন, ২০২৬
ভার্চুয়ালি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সাক্ষর করেছেন দুদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ ও তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।

বুধবার (১৭ মার্চ) রাতে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জি-৭ সম্মেলন পরবর্তী নৈশভোজে অংশগ্রহণ করেন ট্রাম্প। একই রাতে ইরানের সঙ্গে সমঝোতা-সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন বলে নিজেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ইসলামাবাদ চুক্তি দ্রুতই বাস্তবায়নের নিশ্চিয়তা দিয়েছেন।

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছাবে দুদেশের আলোচক দল। তবে চুক্তিটি ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় সেখানে কোনো সশরীরে স্বাক্ষর অনুষ্ঠান হবে না।

এদিকে, ধীরে ধীরে ইরানের বন্দর ঘিরে উঠতে শুরু করছে মার্কিন নৌ-অবরোধ। কিন্তু চুক্তি স্বাক্ষর হলেও আরও কিছুদিন পারস্য উপসাগরে উপস্থিত থাকবে মার্কিন সেনারা বলে জানিয়েছেন ট্রাম্প।

কেএন/এসএন




মন্তব্য করুন