© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোনারগাঁয়ে ৭ তলা মার্কেটের বেইজমেন্টে আগুন

শেয়ার করুন:
সোনারগাঁয়ে ৭ তলা মার্কেটের বেইজমেন্টে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৯ পিএম | ১৮ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘আল মদিনা শপিংমল’ নামের একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত মার্কেটটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টায় হঠাৎ করে মাজহারুল ইসলাম নবীর মালিকানাধীন ৭ তলা ওই মার্কেটের নিচতলায় বেইজমেন্টে থাকা জেনারেটর রুমে আগুনের সূত্রপাত হয়। এ সময় মার্কেটের লোকজনসহ আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে জেনারেটরসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে যায় এবং ধোঁয়ায় পুরো নিচতলা আচ্ছন্ন হয়ে পড়ে।
 
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
 
সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী জানান, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।' এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কেএন/এসএন

মন্তব্য করুন