© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় লবণের গাড়ি থেকে প্রায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

শেয়ার করুন:
কুমিল্লায় লবণের গাড়ি থেকে প্রায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০৩:৪১ পিএম | ১৮ জুন, ২০২৬
কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৮জুন) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন আনিসুজ্জামান। এর আগে একই দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকা থেকে একটি লবণবাহী কাভার্ড ভ্যান এই ইয়াবা উদ্ধার করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। প্রথমে ভ্যানটিকে সাধারণ পণ্যবাহী যান বলে মনে হলেও পরে বিস্তারিত তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।



তিনি বলেন, কাভার্ড ভ্যানটিতে বিপুল পরিমাণ লবণের বস্তা বোঝাই করা ছিল। এসব বস্তার আড়ালে এবং গাড়ির ছাদের একেবারে উপরের অংশে বিশেষ কৌশলে ইয়াবার চালান লুকিয়ে রাখা হয়েছিল। ডিবি পুলিশের সদস্যরা দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

এসএন

মন্তব্য করুন