© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যরাতে মাধবপুরে প্রাইভেটকারে মিলল ৬০ কেজি গাঁজা, আটক ৩

শেয়ার করুন:
মধ্যরাতে মাধবপুরে প্রাইভেটকারে মিলল ৬০ কেজি গাঁজা, আটক ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৫ এএম | ১৬ নভেম্বর, ২০২৬
হবিগঞ্জের মাধবপুরে একটি প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের রিপন মিয়ার ছেলে আশিকুল ইসলাম (২১), একই গ্রামের জসিম মিয়ার ছেলে তামিম (১৯) এবং নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (৩১)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মাদক নিয়ন্ত্রণে থানা পুলিশ ও পুলিশ ফাঁড়িগুলো সমন্বিতভাবে কাজ করছে। মাদকবিরোধী অভিযান পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদকের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এফআর/

মন্তব্য করুন