© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪ দিন ধরে আইসিইউতে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

শেয়ার করুন:
৪ দিন ধরে আইসিইউতে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩০ পিএম | ১৮ জুন, ২০২৬
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি প্রবীণ চিত্রশিল্পী, নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। টানা চারদিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার। পরিবার জানায়, রোববার (১৪ জুন) রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় মুস্তাফাকে। নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি।
 
এ প্রসঙ্গে মেরী বলেন, ‘১৪ জুন ওনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওনার প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিলো। অবস্থা বুঝে চিকিৎসকরা আইসিইউতে রাখার পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে রয়েছেন।’
 
এর আগে ২০২৪-এর সেপ্টেম্বরে প্রোস্টেট ক্যানসারের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুস্তাফা। চিকিৎসাধীন ছিলেন লাইফ সাপোর্টে। সেবার ভারতের দিল্লিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন।
 
ওই অসুস্থতার দুই বছর পর নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন গুণী এ ব্যক্তিত্ব।

এসএ/এসএন

মন্তব্য করুন