© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৪ পিএম | ১৮ জুন, ২০২৬
দেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৪৮ জনের মধ্যে। 

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।


এ সময়ের মধ্যে সিলেটে মারা গেছেন ২ জন, ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে, হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা।

টিজে/টিকে 


মন্তব্য করুন