© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসামি ধরতে গিয়ে হামলার শিকার ডিবি পুলিশ, ৩ সদস্য আহত

শেয়ার করুন:
আসামি ধরতে গিয়ে হামলার শিকার ডিবি পুলিশ, ৩ সদস্য আহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৫ এএম | ১৯ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মামলার আসামি গ্রেপ্তারের অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের ওপর হামলা ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই মামুন মাতুব্বর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহ ও কনস্টেবল কবির আহম্মেদ।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ডিবি পুলিশের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তিন পুলিশ সদস্যকে একটি পিকআপে ভ্যানে তুলে তাদেরকে আড়াইহাজারের শান্তিনগর বাজারে নিয়ে আসে। সেখানেও আবারও তাদেরকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত বলা যাবে।

এসকে/টিএ

মন্তব্য করুন