© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চুক্তির জন্য ‘হতাশাগ্রস্ত’ ট্রাম্প সব ধরনের চাপ প্রয়োগ করেছেন: মোজতবা খামেনি

শেয়ার করুন:
চুক্তির জন্য ‘হতাশাগ্রস্ত’ ট্রাম্প সব ধরনের চাপ প্রয়োগ করেছেন: মোজতবা খামেনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৬ এএম | ১৯ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের আগ্রহে নয়, বরং আমেরিকার হতাশাই এই চুক্তির চালিকাশক্তি ছিল।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) জাতির উদ্দেশে দেয়া এক বার্তা এসব মন্তব্য করেন মোজতবা খামেনি।
 
জনগণের উদ্দেশে ইরানের সর্বোচ্চ নেতা লিখেছেন, ‘এরইমধ্যে আপনারা জেনেছেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।’
 
তিনি বলেন, চুক্তি সইয়ের জন্য আমাদের কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করেছেন, তবে এটি স্পষ্ট যে আমেরিকান পক্ষই সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করেছিল। মার্কিন প্রেসিডেন্ট হতাশাগ্রস্ত হয়ে চুক্তিটি সম্পন্ন করতে সব ধরনের চাপ প্রয়োগ করেছেন।’
 
চুক্তিটি নিয়ে ব্যক্তিগতভাবে কিছু ভিন্নতা ছিল উল্লেখ করে খামেনি বলেন, ‘নীতিগতভাবে আমার একটি ভিন্ন মত ছিল। তবে ইরানের প্রেসিডেন্ট জাতি ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার রক্ষার যে অঙ্গীকার করেছেন, তার ভিত্তিতেই এতে অনুমোদন দিয়েছি।
 
মোজতবা খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি চুক্তির বাইরে কিছু করতে চায়, তবে ইরান নতি স্বীকার করবে না। মার্কিন পক্ষ যদি অতিরিক্ত দাবি করে, তবে ইরানিরা নতি স্বীকার করবে না।
 
নিজেকে ইরানি জাতির একজন সেবক হিসেবে উল্লেখ করে উল্লিখিত শর্তগুলো পূরণ হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মোজতবা খামেনি।
 
১৪ জুন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার ঘোষণা দেন। গত বুধবার (১৭ জুন) ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তীকালীন ওই চুক্তিতে স্বাক্ষর করেন। ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের ১৪ দফার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। 

টিজে/এসএন 

মন্তব্য করুন