মেহেরপুর-লালমনিরহাট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, আটকে দিয়েছে বিজিবি
ছবি: সংগৃহীত
০১:২৯ পিএম | ১৯ জুন, ২০২৬
বাংলাদেশে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) ঠেলে মানুষ পাঠানোর (পুশইন) চেষ্টা কোনোভাবেই থামছে না। মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে আজ শুক্রবারও (১৯ জুন) ৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে।
আজ ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপির খালপাড়া সীমান্ত দিয়ে ৪ জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে সীমান্তের ওপারে ৪ জনকে দেখতে পেয়ে স্থানীয়রা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছে।
পুশইন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সেই সাথে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রাও।
এদিকে, লালমনিরহাট পাটগ্রামের কালীরহাট দিয়েও তিনজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় সেই চেষ্টা সফল হয়নি।
কেএন/এসএন