© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুপারম্যান হেনরি ক্যাভিলের সঙ্গে সারা আলি!

শেয়ার করুন:
সুপারম্যান হেনরি ক্যাভিলের সঙ্গে সারা আলি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৩ পিএম | ১৯ জুন, ২০২৬
বলিউড অভিনেত্রী সারা আলি খান ও 'সুপারম্যান' খ্যাত হলিউড মেগাস্টার হেনরি ক্যাভিল এই আয়োজনের অতিথি। রয়্যাল অ্যাসকটের আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হয়ে ছবিও তুলেছেন তারা।  

অনুষ্ঠানের আভিজাত্য বজায় রেখে দুজনেই হাজির হয়েছিলেন নজরকাড়া লুকে। সারা আলি খানের পরনে ছিল আন্তর্জাতিক ফ্যাশন ও রয়্যাল অ্যাসকটের ঐতিহ্যের সাথে মানানসই মার্জিত পোশাক এবং হ্যাট । অন্যদিকে, ব্রিটিশ জেন্টলম্যান লুকে থ্রি-পিস স্যুট আর ক্লাসিক ডার্বি হ্যাটে দেখা গেছে হেনরি ক্যাভিলকে। ছবিতে দুই তারকার সাবলীল আড্ডা ও হাসিমুখের উপস্থিতি তাদের রসায়নকে স্পষ্ট করে তুলেছে।



ছবিগুলো ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। গ্লোবাল প্ল্যাটফর্মে ভারতের প্রতিনিধি হিসেবে সারার এই উপস্থিতি এবং হেনরি ক্যাভিলের মতো বিশ্বখ্যাত তারকার সাথে কুশল বিনিময়কে অনেকেই দেখছেন অভিনেত্রীর ক্যারিয়ারের একটি বড় মাইলফলক হিসেবে। কান চলচ্চিত্র উৎসব কিংবা আন্তর্জাতিক ফ্যাশন উইকের পর, এই আয়োজন বিশ্বমঞ্চে সারার অবস্থানকে করলো আরও জোরালো।

সারা আলি খানকে সর্বশেষ দেখা গেছে ‘পতি পত্নী অউর ওহ দো' চলচ্চিত্রে। তবে খুব শীঘ্রই তিনি পর্দায় ফিরছেন নতুন অবতারে। শোনা যাচ্ছে, একটি স্পাই কমেডিতে অভিনেতা আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা যাবে তাকে। 
 
পর্দায় ফেরার আগেই আন্তর্জাতিক অঙ্গনে হেনরি ক্যাভিলের সাথে সারার এই রাজকীয় সাক্ষাৎ, তার বৈশ্বিক পরিচিতি ও জনপ্রিয়তায় যে নতুন মাত্রা যোগ করল-  তা বলাই বাহুল্য।

এসএ/এসএন

মন্তব্য করুন