© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড. ইউনূস আমাকে কখনোই মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম

শেয়ার করুন:
ড. ইউনূস আমাকে কখনোই মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪২ পিএম | ১৯ জুন, ২০২৬
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে কখনোই ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেননি।

সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমাকে নিয়ে দুটি কথা বলেছেন, কিন্তু কোথাও ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ব্যবহার করেননি। মাস্টারমাইন্ড শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়।

তিনি আরও বলেন, ড. ইউনূস আমাকে পরিচয় করিয়ে দিতে ‘ব্রেইনস বিহাইন্ড’ শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন। পশ্চিমা রাজনৈতিক আলোচনায় এ ধরনের শব্দ ব্যবহার স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে এটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

তার দাবি, সাবেক প্রেস সচিব শফিকুল আলমও এ বিষয়ে ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ব্যবহার করেননি।

মাহফুজ আলম দাবি করেন, তাকে ঘিরে তৈরি করা ব্যাখ্যাগুলো রাজনৈতিকভাবে ভিন্নভাবে ফ্রেম করা হয়েছে, যা বাস্তব বক্তব্যের সঙ্গে মিল নেই।

এমআর/টিকে   

মন্তব্য করুন