© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আওয়ামী লীগের বিক্ষোভ

শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আওয়ামী লীগের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
১২:২৩ এএম | ২০ জুন, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ।  শুক্রবার (১৯জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ মিছিলের দৃশ্য দেখা যায়। এর আগে একইদিন দুপুরে জেলার চান্দিনা উপজেলার গোমতা এলাকায় মহাসড়কে এ বিক্ষোভ মিছিল হয়।

সূত্র জানায়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের নির্দেশে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল হয় মহাসড়কে। মিছিলের ব্যানারে লিখা ছিলো ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’। এ সময় বিভিন্ন আওয়ামীপন্থী স্লোগান দেন বিক্ষোভকারীরা। 

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মিছিলের একটি ভিডিও আমরা পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরআই/এসএন

মন্তব্য করুন