© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবাননে ইসরাইলি বিমান হামলা, নিহত ৪৭

শেয়ার করুন:
লেবাননে ইসরাইলি বিমান হামলা, নিহত ৪৭

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৭ এএম | ২০ জুন, ২০২৬
লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকাজুড়ে ইসরাইলের তীব্র বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং আরও ৯৭ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এসব হামলা চালানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে হারুফ এলাকায়। সেখানে অন্তত ৯ জন নিহত হন, যাদের মধ্যে তিনজন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

এ ছাড়া আল-দুয়েইরে হামলায় এক শিশু ও এক নারীসহ ৬ জন নিহত হয়েছেন। হাবুশ এলাকায় প্রাণ হারিয়েছেন আরও ৭ জন। আরব সালিমে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। বালবেকের কাছে তাল আবিয়াদ এলাকাতেও নিহত হয়েছেন ৩ জন।

এ ছাড়া আল-শারকিয়াহ, কফারসির, আল-কাত্রানি, নাবাতিয়েহ, দেইর আল-জাহরানি, কফার রুম্মান, কফার জাউজ, জেবশিত, কাকাইয়াত আল-জিসর, আদশিত, আল-রাইহান, আব্বা, আল-আব্বাসিয়া এবং আইন বুরদাইসহ বিভিন্ন এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯৮০ জন নিহত এবং ১২ হাজার ১ জন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

আরআই/টিএ

মন্তব্য করুন