© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘চুক্তির প্রতিশ্রুতি রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে’

শেয়ার করুন:
‘চুক্তির প্রতিশ্রুতি রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৫ এএম | ২০ জুন, ২০২৬
চুক্তির প্রথম ধারা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার অভিযোগ তুলে ওয়াশিংটনকে সতর্কবার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) প্রথম ধারার প্রতি প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

চুক্তির প্রথম ধারায় উভয় পক্ষ সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে সম্মত হয়েছিল।আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, চুক্তির প্রথম ধারার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারহীনতা প্রমাণ করে যে, ইরানি জাতির আস্থা অর্জনের জন্য আমেরিকার এখনো প্রয়োজনীয় সদিচ্ছা নেই।

তিনি আরও বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে তাদের বড় ধরনের মূল্য দিতে হবে। এর প্রথম প্রতিক্রিয়া হবে চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘনের বিরুদ্ধে একটি বুদ্ধিদীপ্ত ও প্রতিরোধমূলক জবাব।

সূত্র: আলজাজিরা

আরআই/টিএ

মন্তব্য করুন