© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলতি বছরই তুরস্ক ও চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

শেয়ার করুন:
চলতি বছরই তুরস্ক ও চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০২ পিএম | ২০ জুন, ২০২৬
চলতি বছরের মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ এশীয় দেশ তুরস্ক এবং চীন সফরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (১৯ জুন) ম্যারিল্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নিজেই এই হাই-ভোল্টেজ কূটনৈতিক সফরের কথা জানান। একই সাথে ইরানের সাথে চলমান শান্তি প্রক্রিয়ায় পরোক্ষ সহযোগিতার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসাও করেন ট্রাম্পকে।

অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সামনে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর রয়েছে। খুব শিগগিরই আমি তুরস্কে যাচ্ছি। এরপর চলতি বছরের শেষ নাগাদ বেইজিংয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আবারও চীন সফরে যাব। ডোনাল্ড ট্রাম্প আরও জানান, এই সফরের আগে আগামী সেপ্টেম্বর মাসেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন।

বক্তব্য চলাকালীন বৈশ্বিক ভূ-রাজনীতিতে বেইজিংয়ের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি চীনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। মধ্যপ্রাচ্য তথা ইরান সংকটের সময় আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট শি-কে অনুরোধ করেছিলাম, তারা যেন ইরানের বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক বা সামরিক হস্তক্ষেপ না করে। তিনি আমার সেই অনুরোধ রেখেছেন এবং এই সংকটে বেইজিং নিজেকে জড়ায়নি। বিষয়টি সত্যিই চমৎকার ছিল এবং আমি তাঁর এই পরিপক্ব নেতৃত্বের প্রশংসা করি।

কেএন/টিকে




মন্তব্য করুন