© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৮ ঘণ্টার অভিযানফলস সিলিং থেকে গ্রেফতার নায়িকা ববির কথিত স্বামী বাশার

শেয়ার করুন:
ফলস সিলিং থেকে গ্রেফতার নায়িকা ববির কথিত স্বামী বাশার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৮ পিএম | ২০ জুন, ২০২৬
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কথিত স্বামী ও ব্যবসায়িক অংশীদার প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। চাকরি ও ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে, পাশাপাশি গাড়ি ভাড়া নিয়ে আত্মসাৎ করার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত মামুনকে শুক্রবার দিবাগত রাতে গুলশানের একটি বাসায় টানা ১৮ ঘণ্টার অভিযানের পর বাথরুমের ফলস সিলিং থেকে আটক করা হয়। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।

গুলশান থানার ওসি (অপারেশন) মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা মির্জা বাশারকে দীর্ঘদিন যাবৎ খুঁজছিলাম। তাঁর বিরুদ্ধে প্রতারণার ব্যাপক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ এবং অনেক লোকজনও তাঁর সন্ধান করছিলেন। এরই ধারাবাহিকতায় একটি মামলার বাদীকে নিয়ে গতকাল রাত থেকে আমরা এখানে অভিযান পরিচালনা করি। বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা নিশ্চিত ছিলাম যে তিনি এই বাসায় অবস্থান করছেন।

এরপর এই বাসার একজন ম্যানেজার, বাশারের অফিসের একজন স্টাফকে নিয়ে এই বাসায় তাঁকে আমরা খুঁজতে থাকি, কিন্তু তাঁকে না পেয়ে আমার অফিসাররা হতাশ হয়ে পড়েন। অবশেষে একটি বাথরুমের ফলস সিলিং থেকে অভিযুক্ত মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।’

তিনি বলেন, ‘পরে আমি বাথরুমে একটা ফলস হাব (সিলিং) দেখতে পেয়ে সন্দেহ করি যে, সেখানে তিনি উঠে থাকতে পারেন। তখন আমার একজন অফিসারকে সেখানে চেক করতে বলি। যাইহোক, সেখান থেকে পরে মির্জা বাশারকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।’

এসএ/টিকে

মন্তব্য করুন