© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

শেয়ার করুন:
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৪ পিএম | ২২ জুন, ২০২৬
পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার। আজ সোমবার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

গণ অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্টে মাসে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে মো. বদিউজ্জামান তপাদারকে নিয়োগ দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদানের পর থেকে তিনি শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য সচেষ্ট ছিলেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি পত্রে বলেছেন, বর্তমানে আমার ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র দাখিল করলাম।

কেএন/টিকে

মন্তব্য করুন