© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাশ্মীরে টহলভ্যানে গুলিবর্ষণ : দুই পুলিশ নিহত

শেয়ার করুন:
কাশ্মীরে টহলভ্যানে গুলিবর্ষণ : দুই পুলিশ নিহত
international-desk
১১:৫২ এএম | ১৫ আগস্ট, ২০২০

কাশ্মীরে এবার পুলিশের টহলভ্যানের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ নিহত হয়েছে। এছাড়া একজন আহত হয়েছে। শ্রীনগরের নওগামে এ ঘটনা ঘটে। এ নিয়ে কাশ্মীরে নুতন করে উত্তেজনা দেখা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার শ্রীনগরের কাছে নওগামে পুলিশের টহল দলকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দু’জনের মৃত্যু হয়।

এর আগে গত দুই মাসে কাশ্মীরের শ্রীনগরে টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন বিজেপির বেশ কয়েকজন স্থানীয় নেতা। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেগের মধ্যে পড়েছেন আইনশৃংখলা বাহিনী।

এদিকে হামলার বিষয়টি উল্লেখ করে কাশ্মীর পুলিশ টুইটার বার্তায় জানিয়েছে, শ্রীনগরের নওগাম বাইপাসের কাছে জঙ্গিরা পুলিশের টহলভ্যান লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। এতে দুইজন নিহত হন। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হামলা সংঘটিত হওয়ার এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ ও সেনারা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন