© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়ার টিকা: নৈতিকতার ‘গুরুতর লঙ্ঘন’, শীর্ষ চিকিৎসকের পদত্যাগ

শেয়ার করুন:
রাশিয়ার টিকা: নৈতিকতার ‘গুরুতর লঙ্ঘন’, শীর্ষ চিকিৎসকের পদত্যাগ

ছবি সংগৃহীত

international-desk
০৫:১০ পিএম | ১৫ আগস্ট, ২০২০

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা ‘স্পুটনিক ৫’ তৈরিতে চিকিৎসাবিজ্ঞানের নৈতিকতার ‘গুরুতর লঙ্ঘন’ এর অভিযোগ তুলেছেন দেশটির এক শীর্ষ চিকিৎসক। এই অভিযোগ তুলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নৈতিকতাবিষয়ক পরিষদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক আলেক্সান্ডার চুচালিন নামে ওই চিকিৎসক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা এথিকস কাউন্সিল বা নৈতিকতাবিষয়ক পরিষদ রাশিয়ায় চিকিৎসাবিষয়ক যাবতীয় নীতি নির্ধারণ করে থাকে। খবর বিজনেস টুডে ও টাইমস নাউ নিউজ ডট কমের।

অধ্যাপক আলেক্সান্ডার চুচালিন অভিযোগ করে বলেছেন, মস্কোর গ্যামালিয়া রিসার্চ সেন্টারের পরিচালক আলেক্সান্ডার গিন্টসবার্গ এবং দেশের ভাইরোলজি বিশেষজ্ঞদের অন্যতম সের্গেই বরিসেভিচ টিকা তৈরিতে তাড়াহুড়ো করতে গিয়ে চিকিৎসাবিজ্ঞানের নিয়মনীতির তোয়াক্কা করেননি।

এসময় দেশটির শীর্ষ এই চিকিৎসক রুশ সরকারের সব নিয়মনীতি ও আন্তর্জাতিক বিজ্ঞানী সম্প্রদায়ের মতামত উপেক্ষা করা হয়েছে জানিয়ে বলেন, এটা ঠিকভাবে করা হয়নি। নৈতিকভাবে চিকিৎসাবিজ্ঞানের নীতি ভঙ্গ করা হয়েছে।

তিনি হতাশ জানিয়ে অধ্যাপক চুচালিন বলেন, ‘আমাদের কিছু বিজ্ঞানী যে অবস্থান নিয়েছেন এবং যেভাবে এই রেডিমেড টিকা নিয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করছেন।

অধ্যাপক চুচালিন পদত্যাগের আগে রাশিয়ার বিজ্ঞান সাময়িকী নওকা আই জিনে (স্যায়েন্স অ্যান্ড লাইফ) এক সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো টিকা বা ওষুধের বিষয়ে আমরা নৈতিকতার পর্যবেক্ষণ যারা করি, তারা প্রথমে দেখা চেষ্টা করি এটা মানুষের জন্য কতটা নিরাপদ। নিরাপত্তাই প্রথম বিচার্য বিষয়। এটা কেমন করে নির্ধারণ করা হবে। যেসব টিকা এখন তৈরি করা হয়েছে, সেগুলো তো মানুষের ওপর প্রয়োগ করা হয়নি। একটা মানুষ এটাতে কতটুকু নিতে পারবে, তা তো আমরা বলতে পারি না।

এর আগে গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়ায় করোনাভাইরাসের টিকা বা ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার কথা জানান।

তবে রাশিয়ার উদ্ভাবিত এই টিকা নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞসহ অনেকেই সন্দেহ পোষণ করেন। একটি গ্রহণযোগ্য টিকা তৈরিতে যেসব ধাপ অতিক্রম করতে হয়, এর অনেক কিছুই করা হয়নি বলে সমালোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি রাশিয়ার টিকা কতটা নিরাপদ ও কার্যকর হতে পারে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন।

আরও পড়ুন

বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিল রাশিয়া

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন