© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারো দেখিয়ে দিল ব্রাজিল কেন সেরা দল: সজল

শেয়ার করুন:
আবারো দেখিয়ে দিল ব্রাজিল কেন সেরা দল: সজল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৪ পিএম | ২৫ জুন, ২০২৬
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিকমাধ্যমে নিজেদের পছন্দের দলের প্রতি সমর্থন জানাচ্ছেন।

এবার ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন সজল।

পোস্টে তিনি লেখেন, ‘৩-০ গোলের দুর্দান্ত জয় ফুটবলপ্রেমীদের উপহার দিল সেলেসাও। আক্রমণাত্মক ও চোখ ধাঁধানো ফুটবল। ভিনিসিয়ুস জুনিয়রের গোল আর পুরো দলের দারুণ সমন্বয় আবারও দেখিয়ে দিল কেন তারা ফুটবল বিশ্বের সেরা দল। অভিনন্দন সেলেসাও।




সঙ্গে যুক্ত করেছেন ব্রাজিলের পতাকা, আগুনের ইমোজি এবং বিশ্বকাপ সংশ্লিষ্ট কয়েকটি হ্যাশট্যাগ।

সজলের এই পোস্টে ভক্তরাও দারুণ সাড়া দিয়েছেন। কেউ ব্রাজিলের প্রশংসা করেছেন, কেউ আবার প্রিয় দলের জয়ে অভিনেতার উচ্ছ্বাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে সেলেসাওরা।

এদিন জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র এবং অন্য গোলটি করেন মাথেউস কুনিয়া। দাপুটে এই জয়ে ব্রাজিল শুধু পূর্ণ তিন পয়েন্টই অর্জন করেনি, গ্রুপ সেরা হিসেবেও নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন