আওয়ামী লীগের পথে হাঁটছে সরকারি দল, আপস করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত
০৯:৫৫ পিএম | ২৫ জুন, ২০২৬
জাতীয় নির্বাচনের পর সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৪ জুন) রাজধানীর কল্যাণপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি গাইবান্ধায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
জামায়াতের আমির বলেন, জাতীয় নির্বাচনের পর সরকারি দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় দখল নিতে গিয়ে এখন পর্যন্ত বিরোধীদলের ৫ জন নেতাকর্মীকে হত্যা করেছে।
তিনি এর জন্য সরকারি দলের নেতাদের নানা বক্তব্যকে দায়ী করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারি দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছে। কিন্তু জামায়াত কখনো আপস করেনি। এইভাবে চলতে থাকলে আবার একটি জুলাই আসবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
টিজ/টিকে