© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিল্ম মেকিংয়ের মাস্টারক্লাস নিবেন নির্মাতা শিহাব শাহীন

শেয়ার করুন:
ফিল্ম মেকিংয়ের মাস্টারক্লাস নিবেন নির্মাতা শিহাব শাহীন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ এএম | ২৭ জুন, ২০২৬
চলচ্চিত্র নির্মাতা, লেখক ও প্রযোজক শিহাব শাহীন ফিল্ম মেকিং বিষয়ে একটি বিশেষ মাস্টারক্লাস পরিচালনা করতে যাচ্ছেন। এ আয়োজন করছে মোশন স্কিল অ্যাকাডেমি।

আগামী ৪ জুলাই ২০২৬, বিকাল ৪টায় মাস্টারক্লাসটি রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীরা চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক ধারণা থেকে শুরু করে প্রি-প্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট-প্রোডাকশনের বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

বিশেষ এই সেশনে শিহাব শাহীন তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি ফিল্ম ডিরেকশনের গুরুত্বপূর্ণ কৌশল, স্টোরিটেলিং প্রক্রিয়া এবং চলচ্চিত্র শিল্পের বাস্তব কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আয়োজনে একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্বও থাকবে, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি তার কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন।



মোশন স্কিল অ্যাকাডেমির এই উদ্যোগের লক্ষ্য দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করা এবং দক্ষ সৃজনশীল জনশক্তি গড়ে তোলা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্টারক্লাসটিতে আসনসংখ্যা সীমিত। সর্বোচ্চ ৩০ জন অংশগ্রহণকারীকে এ আয়োজনের জন্য নির্বাচিত করা হবে।

একেএস/টিএ

মন্তব্য করুন