জাপান ম্যাচের কারণে আগেই ছুটি ঘোষণা ব্রাজিলের অফিস!
ছবি: সংগৃহীত
০৪:০৫ পিএম | ২৯ জুন, ২০২৬
নিজের দেশে বিশ্বকাপের খেলা চলায় ব্রাজিলের ফুটবলপ্রেমীদের মন এখন কাজের চেয়ে খেলাতেই বেশি। আর তাই শেষ ৩২-এর ম্যাচে আজ জাপানের বিপক্ষে ব্রাজিলের খেলা দেখার সুবিধার্থে দেশটির ব্যাংক, বীমা ও অন্যান্য বড় প্রতিষ্ঠানে আগেভাগেই ছুটি ঘোষণা করা হয়েছে। ব্রাজিলের স্থানীয় সময় আজ বেলা ২টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) ম্যাচটি শুরু হবে। এ কারণে আজ ব্রাজিলে অফিস শুরু হয়েছে সকাল ৯টায় এবং তা দুপুর ১২টার মধ্যেই শেষ হয়ে যাবে।
এর আগে গ্রুপ পর্বে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচগুলো রাতে হওয়ায় তখন অফিসের সময়সূচি পরিবর্তনের কোনো প্রয়োজন হয়নি। তবে নকআউট পর্বে ব্রাজিল যদি আরও সামনের দিকে অগ্রসর হয়, তবে নতুন করে অফিসের সময় ঠিক করার দরকার হতে পারে। উদাহরণস্বরূপ, শেষ ১৬-তে উঠলে দলটির ম্যাচ বিকেলে শুরু হবে, ফলে সেদিনও নির্দিষ্ট সময়ের আগেই অফিস ছুটি হয়ে যাবে।

তবে অফিস-আদালত আগে ছুটি হলেও জরুরি সেবা ব্যাহত হবে না। ব্যাংকগুলো জানিয়েছে, বিশেষ ব্যবস্থায় বিমানবন্দর ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাংকিং সেবা চালু রাখার পাশাপাশি অনলাইন সেবাও সচল থাকবে। এর আগে ২০১৪ সালে ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপের সময়ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অনেক অফিস বন্ধ রাখা বা এমন বিশেষ ব্যবস্থায় চালু রাখার নজির রয়েছে।
আরআই/টিএ