সম্পর্কের ঘোষণা, নাকি বিয়ের ইঙ্গিত? নাজনীন নীহাকে নিয়ে তুমুল আলোচনা, সত্যটা কী?
ছবি: সংগৃহীত
০৫:৩৩ পিএম | ২৯ জুন, ২০২৬
একটা ফেসবুক স্ট্যাটাস... আর সেটাই এখন বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়।
অভিনেত্রী নাজনীন নাহার নীহা আজ সকালে নিজের ফেসবুকে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন করে লেখেন "Engaged"। এরপর থেকেই শুরু হয় জোর আলোচনা। অনেকেই ধরে নেন, নীহা হয়তো বাগদান সেরে ফেলেছেন। কেউ কেউ আবার বলতে শুরু করেন, হয়তো গোপনেই বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।
তবে বিষয়টি নিয়ে যখন বিভিন্ন গণমাধ্যম নীহার সঙ্গে যোগাযোগ করে, তখন তিনি পরিষ্কারভাবে জানান, মানুষ আসলে তাঁর স্ট্যাটাসের অর্থ ভুল বুঝেছে।

নীহার ভাষায়, "আমি এনগেজমেন্টের কথা বলিনি। আমি লিখেছি Engaged। অর্থাৎ আমি এখন আর সিঙ্গেল নই, আমি একটি সম্পর্কে আছি।"
অর্থাৎ, তিনি সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এনেছেন, কিন্তু বাগদান হয়েছে—এমন দাবি করেননি। তবে এখানেই শেষ নয়।
যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, সেই বিশেষ মানুষটি কে? নীহা তখনও পরিচয় প্রকাশ করতে রাজি হননি। তাকে আরো প্রশ্ন করা হয় সোশ্যাল মিডিয়ায় কিছু গুঞ্জন চলছে এবং অনেকে বলছে মানুষটি নাকি পাকিস্তানের নাগরিক ?
এবার তিনি কিছুটা বিরক্তি নিয়েই বলেন, আমার জায়গা থেকে আমি সব সময় অনেস্ট থাকতে পছন্দ করি ; আমি সিঙ্গেল না এনগেজড সেটা কিন্তু কাউকে খুঁজে বের করতে হয়নি আমি নিজেই জানিয়েছি । সবার উচিত এই জিনিসটাকে এপ্রিশিয়েট করা । আর আমি বুঝলাম না এখনই ভারত পাকিস্তান ভুটান নেপাল বাংলাদেশ আসলো কোত্থেকে ? এখনই সবকিছু জানতে চাইয়েন না। সময় হলে নিজেই সবাইকে জানাবো। এবং তা অবশ্যই আমি নিজেই ঘটা করে জানাবো ।
মজার বিষয় হলো, এই ঘটনার পর অনেকেরই মনে পড়ে যায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসের সেই ভাইরাল পোস্টের কথা। সেবারও নাজনীন নীহা হাতে হলুদ মাখা কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন। ছবির ক্যাপশনে লিখেছিলেন, "আলহামদুলিল্লাহ"।
সেই ছবিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তখনও অনেকে ভেবেছিলেন, নীহা হয়তো গোপনে গায়ে হলুদ, বাগদান কিংবা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
কিন্তু পরে তিনি নিজেই জানান, সেটি তাঁর ব্যক্তিগত জীবনের কোনো অনুষ্ঠান ছিল না। ছবিগুলো ছিল একটি নাটকের দৃশ্য। বাস্তব আর অভিনয়ের সেই মিলেই তৈরি হয়েছিল বড় ধরনের বিভ্রান্তি। আর এবারও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে এবার পার্থক্য হলো, নীহা নিজেই স্বীকার করেছেন যে তিনি আর সিঙ্গেল নন। তিনি একটি সম্পর্কে আছেন। কিন্তু সেই সম্পর্ককে বাগদান বা বিয়ে হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না বলেই ইঙ্গিত দিয়েছেন।
ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে যতই "বিয়ে হয়ে গেছে" বা "বাগদান সম্পন্ন" এমন আলোচনা চলুক না কেন, নীহার নিজের বক্তব্য অনুযায়ী বাস্তবতা হলো, তিনি শুধু তাঁর সম্পর্কের বিষয়টি প্রকাশ করেছেন। ভবিষ্যতে সম্পর্কটি কোথায় গিয়ে পৌঁছাবে, কিংবা কবে সেই বিশেষ মানুষটির পরিচয় প্রকাশ করবেন—সেটা সময়ই বলে দেবে।
এখন প্রশ্ন একটাই-"Engaged" লিখে সম্পর্কের ঘোষণা, নাকি সত্যিই সামনে আসছে নতুন কোনো সুখবর? সেই উত্তর আপাতত নাজনীন নাহার নীহার কাছেই রয়ে গেল।
টিএ/