© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোদির প্রশংসা করে ‘মেরুদণ্ডহীন’ তকমা পেলেন মাধবন

শেয়ার করুন:
মোদির প্রশংসা করে ‘মেরুদণ্ডহীন’ তকমা পেলেন মাধবন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৪ পিএম | ৩০ জুন, ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল তোপের মুখে পড়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা আর মাধবন। তার একটি পুরনো মন্তব্য সম্প্রতি নেটপাড়ায় নতুন করে ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল তোলপাড়। 

ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে নরেন্দ্র মোদিকে নিয়ে মাধবনকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব কম ঘুমান এবং দিনের অধিকাংশ সময় দেশের কথা ভাবেন। তিনি সবসময় দেশের জন্য কাজ করেন এবং দেশ নিয়েই ভাবেন।’

পুরনো এই ভিডিওটি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। মাধবনের কপালে জুটেছে ‘চটিচাটা’ ও ‘মেরুদণ্ডহীন ব্যক্তি’র মতো চরম কটাক্ষ।

অনেকেরই অভিযোগ, অভিনেতা বিজেপির প্রতি অতিরিক্ত আনুগত্য দেখিয়েছেন। এমনকি তার পদ্মশ্রী সম্মাননা পাওয়ার পেছনেও এই রাজনৈতিক সমর্থনের যোগসূত্র রয়েছে বলে দাবি করছেন কেউ কেউ।



নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়ে রীতিমতো কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে এই অভিনেতাকে। ক্ষোভ উগরে দিয়ে একজন নেটিজেন মন্তব্য করেছেন, 'স্যার, তাহলে আপনি ভারত ছেড়ে চলে গেলেন কেন? আপনি এখানে খুশি ছিলেন না নাকি আপনার সন্তানের জন্য ভারতে ভালো ভবিষ্যৎ দেখেননি?'

বলিউডের অন্যতম প্রতিভাবান ও সুপরিচিত অভিনেতা হওয়া সত্ত্বেও মোদি সরকারের প্রতি এমন প্রকাশ্য আনুগত্য প্রকাশের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো বয়কটের সুর চড়ছে মাধবনের বিরুদ্ধে। তবে এই তীব্র কটাক্ষ ও ট্রোলিংয়ের বিপরীতে অভিনেতা নিজে এখনো কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাননি।

কেএন/এসএন

মন্তব্য করুন