© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন:
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩০ এএম | ০১ জুলাই, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দলের একটি বিশ্বস্ত সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যসহ চারজন নেতাও ইরান যাচ্ছেন।

এনসিপি সূত্র জানায়, নাসীরুদ্দীন পাটওয়ারী এরই মধ্যে ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা না পাওয়ায় বিমানের টিকিট কাটতে পারেননি। ফলে তিনি কোন দিন কোন ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির নেতারা জানান, ইরানের প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে যাওয়ার মধ্য দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এনসিপিও দেশটির সঙ্গে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, ইরান সরকারের আমন্ত্রণে জামায়াতের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল খামেনীর বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে। তারা আগামী ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে এই প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এস এম খালিদুজ্জামান।

এফআর/এসএন

মন্তব্য করুন