© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেধা শঙ্করের সঙ্গে প্রেমের গুঞ্জনে সময় রায়না

শেয়ার করুন:
মেধা শঙ্করের সঙ্গে প্রেমের গুঞ্জনে সময় রায়না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ পিএম | ০১ জুলাই, ২০২৬
কমেডিয়ান সময় রায়না এবং ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেত্রী মেধা শঙ্করকে নিয়ে আবারও প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই আলোচনা নতুন করে জোরালো হয়েছে।

ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছে, সময় রায়না ও মেধা শঙ্করকে একই জায়গায় একসঙ্গে দেখা গেছে। পোস্টে আরো বলা হয়, পাপারাজ্জিদের নজরে পড়তেই তারা আলাদা হয়ে যান। এরপর থেকেই অনেক ভক্ত ধারণা করছেন, দুজনের মধ্যে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু থাকতে পারে।

তবে এই ধরনের গুঞ্জন এবারই প্রথম নয়।

এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে সময় ও মেধাকে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছিল।

তবে এখন পর্যন্ত সময় রায়না বা মেধা শঙ্কর—কেউই এই গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত হয়নি। বর্তমানে বিষয়টি কেবল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ভক্তদের জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।

এদিকে, কাজের ক্ষেত্রে সময় রায়না সম্প্রতি তার শো ইন্ডিয়াস গট ল্যাটেন্ট-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরেছেন। প্রথম পর্বে অতিথি হিসেবে ছিলেন আলিয়া ভাট ও শর্বরী।

এসএন 

মন্তব্য করুন