© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল একজনের, হাসপাতালে ভর্তি ১৬৩

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল একজনের, হাসপাতালে ভর্তি ১৬৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৭ পিএম | ০১ জুলাই, ২০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যে একজন রোগীর মৃত্যু হয়েছে, তিনি ময়মনসিংহ বিভাগের।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আটজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং রাজশাহী বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৯ জনে।

কেএন/এসএন


মন্তব্য করুন