© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামিন পেল টিকটক ‘অপু ভাই’

শেয়ার করুন:
জামিন পেল টিকটক ‘অপু ভাই’

ফাইল ছবি

own-reporter
১০:০৩ পিএম | ১৭ আগস্ট, ২০২০

সড়কে মারামারির ঘটনায় করা মামলায় আলোচিত-সমালোচিত টিকটকার ইয়াছিন আরাফাত ওরফে ‘টিকটক অপু’ ওরফে ‘অপু ভাই’র জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

এই তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের এসআই জালাল উদ্দিন বলেন, উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত টিকটক ভিডিও নির্মাতা ইয়াসীন আরাফাত অপুর জামিন মঞ্জুর করেছেন। এই মামলায় আরও চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

৩ আগস্ট অপুকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। তার বিরুদ্ধে সড়ক অবরুদ্ধ করে বাদীকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম, চুরি ও হুমকির অভিযোগে মামলা হয়েছে। অভিযোগ স্বীকার করেছেন অপু।

আরও পড়ুন

মাদ্রাসা ছাত্র থেকে টিকটক সেলিব্রেটি ‘অপু ভাই’, মাসিক আয় কত?

রিমান্ড নামঞ্জুর করে টিকটক ‘অপু ভাইকে’ কারাগারে পাঠানোর নির্দেশ

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন