© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রহস্য ভাঙলেন শাহরুখ, জানালেন আইকনিক পোজের গল্প

শেয়ার করুন:
রহস্য ভাঙলেন শাহরুখ, জানালেন আইকনিক পোজের গল্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২১ পিএম | ০১ জুলাই, ২০২৬
বলিউডের শাহরুখ খান, যে নায়ক দুই হাত প্রসারিত করে আলিঙ্গনে আবদ্ধ করার আইকনিক পোজ দিয়ে মাতিয়ে রেখেছেন তার ভক্তদের। দিনের পর দিন তিনি এভাবে নিজেকে ভক্তদের সামনে উপস্থাপন করে চলেছেন।

শাহরুখ খানের সঙ্গে এই পোজ যেন সমার্থক। এই পোজ তাকে বিশ্বব্যাপী ভক্তদের কাছে জনপ্রিয় করে তুলেছে।

সুইজারল্যান্ডে এক অনুষ্ঠানে নিজের এই আইকনিক পোজের পেছনের কিছু অজানা সত্য ভাগ করে নিয়েছেন শাহরুখ খান।

‘দ্য ওয়াল’ জানিয়েছে, অনুষ্ঠানে দর্শকদের মধ্য থেকে একজন যখন জানতে চান কীভাবে এই আইকনিক পোজের সৃষ্টি হয়েছিল, তখন তিনি এই এজন্য বলিউডের কোরিওগ্রাফার প্রয়াত সরোজ খানকে ধন্যবাদ জানান।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘বাজিগর’ সিনেমায় সেখানেই প্রথম শাহরুখ খানকে তার সিগনেচার পোজে দেখা যায়। এই সিনেমার টাইটেল ট্র্যাকে কাজলের সামনে নিজের আবেদন তুলে ধরে এই পোজ দেন। এই গানের কোরিওগ্রাফার ছিলেন সরোজ খান।

শাহরুখ বলেন, বলেন, নব্বইয়ের দশকে নাচের একটি মুদ্রা বা স্টেপ ছিল যাকে ‘ডিপ’ বলা হত। যা স্টেপ আয়ত্ত করার জন্য তিনি সারা রাত ধরে অনুশীলন করেছিলেন, কিন্তু তাও সেটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেননি। যে কারণে তিনি যারপরনাই লজ্জিত ছিলেন।

শাহরুখ বলেন, “পর দিন সেটে সরোজজি আমাকে বলেন যে, পুরো স্টেপটি আমার সঙ্গে মানাচ্ছে না। তখন অলসভাবে দাঁড়িয়ে থেকে আমি তখন আমার দুই হাত প্রসারিত করেছিলাম। অবাক করার বিষয় হল যে সরোজজি আমার সেই ভঙ্গিই পছন্দ করলেন! ব্যস, এভাবেই তৈরি হয়ে যায় ইতিহাস।”

শাহরুখ খান বলেন, পোজটি হিট হওয়ার পর তিনি তার অন্যান্য সিনেমাতেও হাত ছড়ানোর এই ভঙ্গিটি করার চেষ্টা চালিয়ে যান। তবে প্রতিবার একই শারীরিক ভঙ্গি বজায় রাখা তার জন্য ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল।

এই কথা বলেই মঞ্চে দাঁড়িয়ে আরও একবার নিজের সেই আইকনিক পোজটি করে দেখান কিং খান।

এর পরই স্বভাবসিদ্ধ রসিকতা করে শাহরুখ বলেন “আমি আসলে আপনাদের সবাইকে বোকা বানাচ্ছি। এর পেছনে তেমন কিছুই নেই, এটা স্রেফ দুহাত ছড়িয়ে দেওয়া।”

আগামীতে শাহরুখকে দেখা যাবে ‘কিং’ সিনেমায়। যা প্রেক্ষাগৃহে আসবে চলতি বছরের শেষ নাগাদ।

কেএন/টিএ

মন্তব্য করুন