রাজধানীর চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
ছবি: সংগৃহীত
০২:৫৭ পিএম | ০৪ জুলাই, ২০২৬
রাজধানীর চকবাজারে খাজামার্কেটের আশিক টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।রাজধানীর চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৩৪ মিনিটে আগুনর খবর আসে। পঞ্চম তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। কয়েক মিনিট পর ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে ভবনটির একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন।
তাৎক্ষণিক আগুন লাগার সঠিক কারণ এবং এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে ভবনটির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।
এসএ/টিএ