© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এদেশে স্থিতিশীল ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে জোর দেয়া হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত

শেয়ার করুন:
এদেশে স্থিতিশীল ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে জোর দেয়া হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৩ পিএম | ০৪ জুলাই, ২০২৬
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। স্থিতিশীল এবং স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে জোর দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (০৪ জুলাই) রাজধানীর বনানীতে আয়োজিত আমেরিকার ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

প্রযুক্তি, ফামেসি, ডিজিটাল অর্থনীতি, ডিফেন্সসহ বিভিন্ন খাতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ।

এসময় তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে ব্যবসাবান্ধব নীতিকৌশল প্রণয়ন করছে সরকার।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি টানা হয়।

টিকে/

মন্তব্য করুন