আজ 'রং নাম্বার' খ্যাত অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী'র জন্মদিন
ছবি: সংগৃহীত
০৪:৫৭ পিএম | ০৪ জুলাই, ২০২৬
ইপসিতা শবনম শ্রাবন্তী ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন। শ্রাবন্তী মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি মেরিল শ্যাম্পু ও ইউরো কোলার বিজ্ঞাপনচিত্রের জন্য যথাক্রমে ২০০৩ সালে ও ২০০৫ সালে সেরা নারী মডেল বিভাগে দুটি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তিনি আনিসুল হকের রচনায় মোস্তফা সরয়ার ফারুকীর ৫১বর্তী ধারাবাহিক নাটকে অভিনয় করে তারকা জরিপে সেরা টিভি অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তিনি হুমায়ূন আহমেদের রচনায় এবং আবুল হায়াতের পরিচালনায় বিটিভির নাট্যধর্মী জোছনার ফুল টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করে। এই কাজের জন্য তিনি সেরা টিভি অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
২০০৪ সালে তিনি রিয়াজের বিপরীতে প্রণয়ধর্মী রং নাম্বার (২০০৪) চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেন। এই কাজের জন্য তিনি সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তার অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটকগুলো হল একান্নবর্তী, সিক্সটি নাইন, নুরুল হুদা একদা ভালোবেসেছিল, হৃদয়ের একূল ওকূল, অনুর একদিন, অপু দ্য গ্রেট, ভাত ঘুম, দ্বিতীয় জীবন। তার অভিনীত সর্বশেষ কাজ হল ডালিম কুমার (২০১০)
এফআর/টিকে