© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিব খানের নির্মাতাসহ তিনজনকে সমিতি থেকে আজীবন বহিষ্কার

শেয়ার করুন:
শাকিব খানের নির্মাতাসহ তিনজনকে সমিতি থেকে আজীবন বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩০ এএম | ০৫ জুলাই, ২০২৬
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বহু আলোচিত চলচ্চিত্রের নির্মাতা বদিউল আলম খোকনকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

একই সিদ্ধান্তে খোকন ছাড়াও আরও দুই পরিচালক—মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুকেও আজীবন বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য গাজী মাহবুব। তিনি জানান, সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে এই তিন পরিচালকের বিরুদ্ধে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বদিউল আলম খোকন শাকিব খান অভিনীত প্রিয়া আমার প্রিয়া, নাম্বার ওয়ান শাকিব খানসহ অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র নির্মাণ করেছেন। অন্যদিকে রিয়াজুল রিজু বাপজানের বায়োস্কোপ চলচ্চিত্র নির্মাণের জন্য একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন।

তবে একটু সূত্র বলছে, বদিউল আলম খোকন বছরখানেক আগে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন বাতিল করতে মামলা করেছিলেন। যার প্রধান আসামি করা হয়েছিল নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে। বাচ্চু সম্প্রতি প্রয়াত হয়েছেন। এতে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

এছাড়াও খোকনের সহযোগী হিসেবে মেঘ ও রিজু সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়াচ্ছিলেন বলে অভিযোগ ছিল।

কেএন/টিএ

মন্তব্য করুন