© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে স্বস্তিতে রুপালি, অভিনেত্রীকে হেনস্তার অভিযোগে অপরাধী গ্রেপ্তার

শেয়ার করুন:
অবশেষে স্বস্তিতে রুপালি, অভিনেত্রীকে হেনস্তার অভিযোগে অপরাধী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৫ পিএম | ০৫ জুলাই, ২০২৬
ব্যস্ত রাস্তায় যৌন হেনস্তার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী রুপালি ভট্টাচার্য। এ ঘটনায় ভারতের পাটুলি থানায় হেনস্থার অভিযোগ জানিয়ে এফআইআর দায়ের করেন অভিনেত্রী। ঘটনার কয়েক দিনের মাথায় অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বস্তির নিঃশ্বাস ছেড়ে অভিনেত্রী সংবাদমাধ্যমে জানান, পুলিশের কাছে ধরা পড়েছে অপরাধী। রুপালির বলেন, ‘খুবই স্বস্তি পেয়েছি। অপরাধীকে শনাক্তকরণের জন্য থানায় যেতে হয়েছিল। আমি সেই ব্যক্তির সামনে যাইনি। কিন্তু যেটুকু জানা ছিল বলেছি। পুলিশও তাদের সূত্র মারফত জানতে পেরেছে। ওই ব্যক্তি আগেও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ তড়িঘড়ি পদক্ষেপ করেছে তাতেই শান্তি পেয়েছি। ’
 
ঘটনার বর্ননা দিতে গিয়ে গণমাধ্যমকে রুপালি জানান, গত চার বছর ধরে তিনি পাটুলির বাসিন্দা। বরাবরই স্বাস্থ্য সচেতন, তাই নিয়মিত রাস্তায় হাঁটেন। প্রতিদিনের মতো গত বুধবারেও হাঁটতে বেরিয়েছিলেন। কিন্তু পাড়ার মধ্যে হাঁটতে বেরিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হবে, ভাবেননি তিনি।

ওই দিনের কথা মনে করে অভিনেত্রী বলেন, ‘হেঁটে আসার সময় অনুভব করলাম গা ঘেঁষে একটি ছেলে সাইকেল চালিয়ে চলে গেল। প্রথমে খুব একটা গুরুত্ব দিইনি। আর একটু এগিয়ে গেলাম। বুঝলাম, সেই ছেলেটিই আবার সাইকেল ঘুরিয়ে আসছে। তারপর আচমকাই বুকের ডান দিকটা খামচে ধরে! আমি সেই মুহূর্তে চিৎকার শুরু করি।’

এই ঘটনাকে সরকার পরিবর্তনের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আসলে সরকার বদলানোর পরে পাটুলিতে জনসমাগম কমতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের অফিসগুলো বন্ধ। সেই জায়গাগুলো সব অন্ধকার এখন। নতুন সরকার আসার পরে তো এখনও সবটা থিতু হয়নি। অপরাধীরা সব সময়ে এগুলোরই সুযোগ নেয়।’
 
আগামী দিনে নিরাপদে নিজের এলাকায় বেরোতে পারবেন বলে আশা প্রকাশ করেন রুপালি ভট্টাচার্য। একই সঙ্গে দ্রুত গতিতে অভিযুক্তকে খুঁজে বের করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। 

এসএ/টিএ

মন্তব্য করুন