© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বজুড়ে বড় ধরণের বিভ্রাটে জিমেইল সেবা

শেয়ার করুন:
বিশ্বজুড়ে বড় ধরণের বিভ্রাটে জিমেইল সেবা
international-desk
০৩:৩৪ পিএম | ২০ আগস্ট, ২০২০

পুরো বিশ্বে বড় রকমের বিভ্রাটের মধ্যে পড়েছে জিমেইল। অনেকেই মেইল পাঠাতে পারছেন না এবং মেইলের সঙ্গে ফাইল অ্যাটাচ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন। অন্য মেইল সেবা থেকে মেইল করা হলে তা জিমেইলে পৌঁছাচ্ছে না ঠিকমত। জিমেইল অ্যাকাউন্টে ঢুকতেই পারেননি বলে অনেকে অভিযোগ করেছেন।

গুগলের জিস্যুট ব্যবহারকারীরা সমস্যা পাচ্ছেন। বিশেষ সমস্যা হচ্ছে জিমেইল ও গুগল ড্রাইভে। গুগলের অন্য সেবাগুলোতেও সমস্যা পাচ্ছেন কেউ কেউ। বাংলাদেশেও অনেকে এই সেবা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

থার্ডপার্টি ওয়েব পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ৪টা ৪০ মিনিট (বাংলাদেশ সময় সকাল ১০টা ৪০ মিনিট) থেকে সমস্যা শুরু হয়।

গুগল কর্তৃপক্ষ ‘গুগল অ্যাপস স্ট্যাটাস পেজে’ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে লিখেছে, ‘জিমেইলের সঙ্গে জড়িত এ সমস্যা খতিয়ে দেখছি। আমরা শিগগিরই আরও তথ্য জানাব।’

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, অনেক ব্যবহারকারী জিমেইলে ঢুকতে পারছেন না বলে জানিয়েছেন। কেউ কেউ অ্যাটাচমেন্ট যুক্ত করতে পারছেন না, আবার কেউ কেউ গুগল ড্রাইভে সমস্যায় পড়ছেন।

বিশ্বজুড়ে ২০০ কোটির বেশি মানুষ গুগলের জিস্যুটের ওপর নির্ভর করে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন