© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফাজিল-কামিল মাদ্রাসায় স্নাতক-স্নাতকোত্তর ছাড়া সভাপতি নয় : হাইকোর্ট

শেয়ার করুন:
ফাজিল-কামিল মাদ্রাসায় স্নাতক-স্নাতকোত্তর ছাড়া সভাপতি নয় : হাইকোর্ট

ফাইল ছবি

own-reporter
০৩:৫৮ পিএম | ২০ আগস্ট, ২০২০

ফাজিল ও কামিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি হতে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। এক রিটের পুনাঙ্গ রায়ে এমনই অভিমত দিয়েছেন হাইকোর্ট।

বগুড়ার এক মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির মনোনয়নের বৈধতা নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে দেওয়া রায়ে এ অভিমত দিয়েছেন হাইকোর্ট। গত ২১ জানুয়ারি ওই রিটের রায় দেন হাইকোট। বুধবার (১৯ আগস্ট) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেয়েছেন রিটকারীর আইনজীবী মো. হুমায়ন কবির।

রায়ে আদালত অভিমত দিয়েছেন, মাদ্রাসার সঙ্গে সঙ্গতি রেখে সভাপতি হওয়ার জন্য ফাজিল মাদ্রাসার ক্ষেত্রে স্নাতক ও কামিল মাদ্রাসায় মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।

এ বিষয়ে রিটকারীর আইনজীবী মো. হুমায়ন কবির জানান, এখন প্রতিষ্ঠান প্রধান প্রথমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে যোগ্যতা অনুযায়ী তিনজন ব্যক্তির নাম পাঠাবেন। তিনজনের মধ্যে থেকে ভিসি একজনকে সভাপতি পদে মনোনীত করবেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন